গবেষণা কিন্তু লার্নিং প্রসেস। প্রতিষ্ঠানের কর্ণধার বা উচ্চপদস্থ কর্মকর্তা যে ধরনের কাজ আপনার কাছ থেকে আশা করছেন, সে বিষয়ে তাদের পরিপূর্ণ ধারণা না থাকাই স্বাভাবিক। ফলে কাজটা ভালো করে তাদের বুঝিয়ে দিন। আর বাকিটা বুঝতে চূড়ান্ত গবেষণাপত্রের অপেক্ষায় থাকতে বলুন। এতে গবেষণাপত্রের প্রতি তাদের আক্ষেপ আরও বেড়ে যাবে। আর আপনার গবেষণার তথ্য যার কাছ থেকে নেবেন বা যেই সোর্স থেকে সংগ্রহ করবেন। তার কাছ থেকে খুঁটিনাটি ভালো করে জেনে নিন। অজানা বিষয় নিঃসংকোচে জেনে নিন। একবারে তথ্য সংগ্রহ করতে না পারলে বারবার চেষ্টা করুন। www.pcjobs24.com http://pcjobs24.com/
প্রতিষ্ঠান যদি ভালো মানের হয়, তবে প্রায় সব ধরনের সুযোগ-সুবিধাই পেয়ে থাকেন একজন গবেষক। যেমন- ট্রান্সপোর্ট, বাসস্থান , বোনাস-ভাতা, বেতনাদি। তবে গবেষণায় সবচেয়ে বড় সুযোগ হলো, এখানে আপনি পরিপূর্ণ স্বাধীনতা পাবেন। তা ছাড়া ভালো না লাগলে গবেষণায় ইতিও টানতে পারেন। তবে এমন না করাই ভালো। তবে কিছু প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়সীমার আগে গবেষণা ছাড়তে পারবেন না এবং গবেষণাপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা দিয়ে দেয়। কিন্তু সেটা খুবই সীমিত প্রতিষ্ঠানে হয়ে থাকে। সুতরাং এদিক থেকে চিন্তা করলে গবেষণায় ক্যারিয়ার ঠিক করা অবশ্যই ইতিবাচক। www.pcjobs24.com http://pcjobs24.com/